শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইসরাইলি অংশ নেওয়ায় উৎসব থেকে ফিলিস্তিনির নাম প্রত্যাহার

ইসরাইলি শিল্পীরা অংশ নেওয়ায় ফ্রান্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দুই ফিলিস্তিনি শিল্পী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

আরব ওয়ার্ড ইনস্টিটিউট নামে একটি সংগঠন প্যারিসে আরব সাংস্কৃতিক উৎসব নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। খবর আনাদোলুর।

ওই উৎসবে ইসরাইলি শিল্পীদের অংশ নেওয়ার খবরে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এতে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দেন ফিলিস্তিনি চলচ্চিত্রকার ও ডিসাইনার সুহাদ খতিব।

এতে তিনি বলেন, জেরুজালেম থেকে এসে ওই অনুষ্ঠানে একজন ইসরাইলি অংশ নেবেন, তাই তিনি তার নাম প্রত্যাহার করে নিচ্ছেন।

সুহাদ খতিব বলেন, অনুষ্ঠানটির আয়োজক সংস্থা আরব ওয়ার্ড ইনস্টিটিউট আমাকে ওই ইসরাইলির অংশগ্রহণের কথা আগে থেকে বলেনি।

আগে জানলে আমি এতে অংশ নেওয়ার জন্য আমার নামই নিবন্ধন করতাম না।

একইভাবে অনুষ্ঠানটি থেকে নাম প্রত্যাহার করেছেন ফিলিস্তিনের স্ট্যান্ডআপ কমেডিয়ান আলা আবু দিয়াব। ডিসেম্বরের প্রথম দিকে প্যারিসে ওই উৎসব অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর