শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আফ্রিকার ১৪ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করল সৌদি

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে আফ্রিকার রবিবার নতুন করে আরও ৭টি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফলে অনির্দিষ্টকালের জন্য এসব দেশ থেকে সৌদিতে প্রবেশ করা যাবে না।

নতুন করে যেসব দেশের সাথে ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব সেগুলো হলো- মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া ও সিচেলিস। এর আগে সৌদি সরকার আফ্রিকার আরও সাতটি দেশের সাথে ফ্লাইট স্থগিত করে। সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসেথো ও এসওয়াতিনি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর সংক্রমণ প্রতিরোধে সৌদি সরকার ইতোমধ্যে আফ্রিকার ১৪ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে। তালিকাভুক্ত এসব দেশগুলোর কোনো নাগরিক অন্য একটি দেশে ১৪ দিন না থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে না।
এছাড়াও অন্যান্য দেশ থেকে যারা সৌদিতে যেতে চাইবেন তাদের টিকা নেওয়া থাকতে হবে এবং ৫ ‍দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে গত ১ নভেম্বরের পর যারা আফ্রিকার দেশগুলো থেকে সৌদিতে প্রবেশ করেছে তাদের পিসিআর টেস্ট করার নির্দেশ দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল রবিবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরায়েল, যুক্তরাজ্য, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে দেশগুলোর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। তিনি এই পদক্ষেপকে শাস্তি হিসেবে উল্লেখ করে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর