হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লহি রাজিউন)।
সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। তার ছেলে মোর্শেদ বিন নূর গতকাল জানিয়েছিলেন, শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


