শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। আজ শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অডিও বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিষয়ে আমরা অবহিত হয়েছি। এই ভ্যারিয়েন্টটি খুবই এগ্রেসিভ। সে কারণে সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়েও তাগিদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য দেশ থেকে যারা বাংলাদেশে আসবেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে। বতসোয়ানা, ইসরায়েল, বেলজিয়াম ও হংকংয়েও এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। তবে ইউকে বা আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক এবং মালাউই থেকে ফ্লাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। সোমবার থেকে তা কার্যকর হবে। যুক্তরাজ্য এর আগে এই সিদ্ধান্ত নিয়েছে।

ব্রাজিল এবং অস্ট্রেলিয়াও ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

সম্পর্কিত খবর