শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ইরাকে খোঁজ মিলল উমাইয়া যুগের মাটির মসজিদের

ইরাকে মাটির তৈরি বহু পুরনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ডাই কার অঞ্চলে সন্ধান পাওয়া মসজিদটি ৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি করা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ জাদুঘর খনন মিশন এটি খুঁজে পেয়েছে। তারা বলছে, আল-রাফা’ই শহরে পাওয়া মসজিদটির প্রস্থ ২৬ ফুট এবং দৈর্ঘ্য ১৬ ফুট। মসজিদের মাঝখানে কেবলামুখী ইমামের হুজুরা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের ধারণা, ওই মসজিদে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।

আল-রাফা’ই শহরের অনুসন্ধান ও খনন বিভাগের প্রধান আলি শালগাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের প্রাপ্তি। কারণ এটি সম্পূর্ণভাবে মাটির তৈরি এবং ইসলাম প্রচারের শুরুর দিকে এটি নির্মাণ করা হয়েছিল।

তিনি আরো বলেন, ইসলাম প্রচারের শুরুর সময় সম্পর্কে আমরা খুব কম তথ্য জানতে পেরেছি। পানি, বাতাস ও বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়াতে ভবনটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

সম্পর্কিত খবর