শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মাঝ নদীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়ন থেকে বাড়ি ফেরার সময় মেঘনার মাঝ নদীতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ট্রলারে দুর্বৃত্তের গুলিবর্ষণের ঘটনায় মো. টিটু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুগলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তছির আহম্মেদের ছেলে।

শুক্রবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবাগত ইউপি সদস্য হেলাল মাস্টার বলেন, গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নুসহ আমরা কয়েকজন ইউপি সদস্য শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে করে মদনপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হই।

পরে মদনপুরে পৌঁছে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করি এবং খোঁজখবর নেই। এরপর বিকাল সাড়ে ৪টার পর ভোলা সদর উপজেলার নাছির মাঝির উদ্দেশে ট্রলারে করে রওনা হই। ভোলা সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে পৌঁছলে একটি দ্রুতগামী স্পিডবোটে করে একদল দুর্বৃত্ত তাদের ট্রলারের উদ্দেশ্যে গুলি চালায়। এ সময় মো. টিটুর মাথায় গুলি লাগে। পরে আমাদের ট্রলারটি দ্রুত তীরে ভিড়ে টিটুকে নিয়ে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

ভোলা পু‌লিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোট ব্যবহার করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে সেটি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে, অচিরেই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

সম্পর্কিত খবর