শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অবশেষে ‘নেত্রী’র ছবি সামনে আনলেন অনন্ত জলিল

চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের নতুন ছবি ‘নেত্রী: দ্য লিডার’র একটি ব্যয় বহুল সিনেমা। গত ফেব্রুয়ারিতে এ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। ঢাকা ও সিলেটের কয়েকটি স্থানে হয়েছে ছবির শুটিং। পাশাপাশি ভারতেও এর কাজ করা হয়েছে।

এই সিনেমায় অভিনেত্রী বর্ষা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। গত অক্টোবরে শুরু হয়েছে সিনেমার শুটিং। প্রথম লটের কাজ শেষে এখন চলছে দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।

অনন্ত জলিল ফেসবুক পেজে সিনেমার বিষয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন। সেখানে তিনি শুটিংয়ের স্থিরচিত্র এবং ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, বর্ষা শাড়ি পরে ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন। কখনো আবার অনেক মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। সিনেমায় অনন্তও আছেন। তাকে দেখা যাবে নেত্রীর দেহরক্ষীর চরিত্রে।

ছবির দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে অনন্ত জলিল জানান, আমাদের চলচ্চিত্রে ভারতের তিনজন খ্যাতনামা খলঅভিনেতা অভিনয় করছেন। ইতোমধ্যে দক্ষিণী প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন। আমরা দ্বিতীয় ধাপের কাজ এগিয়ে নিচ্ছি।

সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানে নতুন সিনেমা ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন ও আগামী ২৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন অনন্ত জলিল।

সম্পর্কিত খবর