শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত ২, আহত ৭

সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের (২৪ নভেম্বর) এ হামলায় সিরিয়ার দুই বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হোমস শহরের ওপরে পরিচালিত হামলাটি আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা জানান, প্রতিবেশী দেশ লেবাননের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

সিরিয়ায় গত কয়েক বছরে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় পরিচালিত এসব হামলার কথা কখনোই ইসরায়েল স্বীকার করে না। সম্প্রতি সিরিয়ায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে হামলা চালায়। হামলাটি দখলকৃত গোলান মালভূমি থেকে পরিচালিত হয়। একটি স্থাপনায় হামলা হলেও তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই মাসের শুরুতে হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চল ও উপকূলীয় শহর তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে সিরিয়ার দুই সেনা আহত হয়।

সম্পর্কিত খবর