শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৮ বছরের শিশুর নাচ দেখে নেটিজেনরা বলছেন, রকস্টার!

মে মাসে অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল সিংহলী গান ‘ম্যানিকে মাকে হিতে’। সাত মাস পরেও মুগ্ধতা ছড়াচ্ছে সেই ভাইরাল গান। এতটুকু আবেদন কমেনি।

শ্রীলঙ্কার ইয়োহানির গাওয়া ওই গান কিছুদিন আগে ইংরেজি ভাষায় শুনেছিলেন দর্শক। গেয়েছিলেন ডাচ কণ্ঠশিল্পী ও টিভি ব্যক্তিত্ব এমা হিস্টার্স। ইংরেজি ভার্সনও প্রশংসায় ভেসেছিল। সুর, তাল একই রেখে নিজের মতো করে গানটি সাজিয়েছিলেন এমা।

ইন্ডিয়া ডটকমের খবর, এবার আরেকটি ভিডিও অন্তর্জালবাসীর প্রশংসা কুড়াল। এক ছোট্ট কন্যাশিশু গানটির তালে নেচেছে। তার আদুরে ও স্বচ্ছন্দ নাচে মুগ্ধ নেটিজেনরা। দেখুন একবার, আপনারও মন জয় করবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আট বছরের রিয়া মেহতা ওই মাশআপ গানের তালে নাচছে। তার আত্মবিশ্বাস দারুণ। ভিডিওটি তার মা নেহা মেহতা শেয়ার করেছেন। ক্যাপশন জুড়েছেন—সংগীত ও নাচের কোনও সীমানা নেই। শ্রীলঙ্কার ‘ম্যানিকে মাকে হিতে’র তালে নাচার এখনই সময়।

অন্তর্জালবাসী রিয়াকে প্রশংসায় ভাসিয়েছে। একজন লিখেছেন, তুমি নিশ্চয়ই তারকা হবে। আরেক নেটিজেন লিখেছেন, রকস্টার!

সম্পর্কিত খবর