শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দীর্ঘ দুই বছর পর মাস্ক খুলে কথা বলছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে আর কখনো মাস্ক খুলে কথা বলিনি। যেহেতু এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তাই আজ মাস্ক খুলে কথা বলছি।

সোমবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত কোভিড-১৯ মহামারি এবং এফসিফিএস পাশকৃত নতুন ইন্টার্নদের অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এখানও মাস্ক খোলা যুক্তিযুক্ত মনে করি না। এখানে সামজিক দূরত্ব বজায় আছে এবং বাংলাদেশে এখন সংক্রমণের হার অনেক কমে গেছে। তাই কিছুটা স্বস্তিতে আছি। তাই আমি মাস্কটা খোলার সাহস করছি। তবে মাস্ক খুলে চলার এখনো সময় হয়নি। মাস্ক পরিধান করতে হবে। তাহলেই করোনা নিয়ন্ত্রণে থাকবে।

বাংলাদেশে গাইডলাইন মেনে চলার কারণে করোনায় মৃত্যু পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে অনেক কম। আপনারা যদি জনসংখ্যার দিক থেকে দেখেন তাহলে বাংলাদেশের পজিশন সবার প্রথমে থাকবে। হয়তো চীনের পিছনে থাকতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক মো. বিল্লাল আলম, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সেক্রেটারি অধ্যাপক ড. আহমেদুল কবিরসহ অন্যরা।

সম্পর্কিত খবর