শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

কবে বিয়ে করবেন, জবাবে যা বললেন বাবর আজম

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করলেও বাংলাদেশে এসে ব্যাট হাসছে না পাকিস্তান অধিনায়ক বাবর আজমের।

তবে এ মুহূর্তে টি-টোয়েন্টির সেরা ব্যাটার তিনিই। একের পর এক রেকর্ড ভাঙছেন। শেষ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরমার তিনি।

বাংলাদেশে বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত পাঁচ প্রশ্নের মুখোমুখি হন বাবর আজম।

এর মধ্যে একটি হলো, কবে বিয়ে করছেন? সহাস্যে এর জবাবও দিয়েছে পাক অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও আপলোড করা হয়। যাতে তাকে নিয়ে জনসাধারণ গুগলকে যেসব প্রশ্ন করেছেন তার মধ্য থেকে শীর্ষ পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম।

তার মধ্যেই একটা ছিল ‘বাবর আজম বিয়ে করবেন কবে?’

প্রথমে অট্টহাসিতে ফেটে পড়েন বাবর। এরপর বললেন, ‘আমি নিজেও এ বিষয়ে জানি না। আমার বাবা মা জানেন। তাই আপাতত আমাকে বর্তমানটা উপভোগ করতে দিন।’

আর বাকি চারটা প্রশ্ন ছিল তিনি কোথায় থাকেন, কোন ব্যাট ব্যবহার করেন, কত আয় করেন?

শেষ প্রশ্নটি ছিল, আপনার (বাবর) আদর্শ কে?

জবাবে বাবর বলেন, এবি ডি ভিলিয়ার্স। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অনুসরণ করে এসেছি। তিনি সেরাদের মধ্যে একজন। সে কারণেই আমি তাকে অনুসরণ করতাম।’

সম্পর্কিত খবর