শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক, স্টেশনে যাত্রীদের ভিড়

সিলেট বিভাগে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে সিলেট থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে শহরের ভেতরেও সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে বাস, মিনিবাস, ট্রাক, লরি ও মাইক্রোবাস চলাচল বন্ধ আছে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অবরোধের কারণে সিলেটের ট্রেনের শিডিউলে কোনো প্রভাব পড়েনি। নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। বরং অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের উপচে পড়া চাপ লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম থেকে সিলেটে আসা ব্যবসায়ী আল আমীন জানিয়েছেন, ভোরে বাসে করে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের টিকেট কেটে চট্টগ্রামে যাচ্ছি। তিনি বলেন, কথায় কথায় পরিবহন ধর্মঘটের কোনো মানে নেই। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এসব বিষয়ে সরকারকে আরও কঠোর হওয়া উচিত।

সিলেট রেলস্টেশনের কম্পিউটার অপারেটর জহির আলম জানান, সিলেট থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। সকাল সোয়া ছয়টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে কালনী এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে। এর আগে ঢাকা থেকে ভোররাত সাড়ে চারটায় উপবন, সকাল সাতটার দিকে উদয়ন এক্সপ্রেস সিলেট স্টেশনে এসেছে। আসন ছাড়া কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, ‘শ্রমিকেরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। আমরা কোনো সহিংসতা করছি না। শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে আমাদের জানিয়েছেন।’

সম্পর্কিত খবর