শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সিলেটে সড়কে ট্রাক রেখে শ্রমিকদের অবরোধ

সিলেটের কুমারগাঁও এলাকাস্থ তিমুখী পয়েন্টের সড়কে ট্রাক রেখে অবরোধ করে রেখেছে শ্রমিকরা। সড়কে এলোপাথাড়ি ট্রাক রাখায় প্রাইভেট যানবাহনসহ ধর্মঘটের আওতামুক্ত পরিবহন চলতে পারছে না।

আজ সোমবার বেলা ১১টার দিকে শ্রমিকরা এলোপাথাড়ি ট্রাক রাখার পাশাপাশি সড়কে অবস্থান নিতে দেখা যায়। পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে সিলেটে যাতে কেউ কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে কঠোর নজরদারি করা হচ্ছে। এছাড়া চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রেও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়।

আগামী ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। যেহেতু প্রশাসন থেকে তাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়নি, এজন্য সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

সম্পর্কিত খবর