শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চরম দুর্ভোগে স্কুল-কলেজ-অফিসগামী যাত্রীরা

পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হবিগঞ্জের যাত্রীদের। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে সোমবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

সকালে হবিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে। যাত্রীরা সিএনজি, মিনি ট্রাকসহ ছোটখাটো যানবাহনে যাতায়াত করছে। ফলে তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

রহিম উল্ল্যা নামে এক যাত্রী বলেন, বাস মালিক-শ্রমিকদের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। কথায় কথায় তারা ধর্মঘট ডাকে।এর প্রভাব পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মচারী বলেন, আজ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অফিসে পৌঁছাতে হবে। এখনই যদি পরিবহন শ্রমিকদের লাগাম না টানা হয় ভবিষ্যতে তাদের সামলানো যাবে না।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, আমরা পাঁচ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। এতে বলা হয়, ২১ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বিভাগের সব শ্রমিক কর্মবিরতি পালনে বাধ্য হবে।

কিন্তু দাবি না মানায় এবং আল্টিমেটাম পার হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আওতায় সিলেট বিভাগের সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। এটা ধর্মঘট নয়, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। পরবর্তীতের আলাপ আলোচনা করে আমাদের করণীয় জানানো হবে।

ধর্মঘটের প্রতি একাত্মতা পোষণ করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, এ ধর্মঘট আমাদের নয়। পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ফেডারেশন। আমরা তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছি এবং ধর্মঘট কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছি।

সম্পর্কিত খবর