শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এশিয়ার শীর্ষ দেশগুলোয় স্বর্ণের চাহিদায় ভাটা

এশিয়ার প্রধান ব্যবহারকারী দেশগুলোয় চলতি সপ্তাহে কমেছে স্বর্ণের চাহিদা। মূল্যবান ধাতুটির দাম কয়েক মাসের সর্বোচ্চে ওঠায় চাহিদায় ভাটা পড়েছে। যদিও ভারতীয় ডিলাররা আসন্ন বিয়ের মৌসুমে আবারো চাহিদা বাড়ার প্রত্যাশা করছেন। খবর বিজনেস রেকর্ডার।

বেসরকারি একটি ব্যাংকের মুম্বাইভিত্তিক ডিলার জানান, জুয়েলার্সগুলো কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে। প্রতিষ্ঠানগুলো দাম পুনরায় স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।

তথ্য বলছে, বৃহস্পতিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৪৯ হাজার ৫৯ রুপিতে স্থির হয়েছে। এর আগের সপ্তাহে ধাতুটির দাম ৪৯ হাজার ৬১০ রুপিতে উন্নীত হয়েছিল, যা ৩ জুনের পর সর্বোচ্চ।

চলতি সপ্তাহে ডিলাররা অভ্যন্তরীণ বাজারে নির্ধারিত দামে আউন্সপ্রতি ২ ডলার ৫ সেন্ট মূল্যছাড় দিচ্ছেন। ১০ দশমিক ৭৫ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত করেই এ ছাড় দেয়া হচ্ছে। আগের সপ্তাহে ছাড়ের পরিমাণ ছিল ২ ডলার।

নয়াদিল্লিভিত্তিক এক ডিলার জানান, আসন্ন বিয়ের মৌসুম উপলক্ষে ক্রেতারা বর্তমানে স্বর্ণ কেনা বন্ধ রেখেছেন। প্রথাগতভাবেই ভারতীয় বিয়ের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ স্বর্ণ, যা দেশটিকে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারীর তকমা এনে দিয়েছে।

এদিকে বৈশ্বিক স্বর্ণ ব্যবহারে প্রথম দেশ চীন। সেখানেও ধাতুটির চাহিদা অব্যাহতভাবে কমছে। একই অবস্থা জাপানের বাজারেও। কারণ হিসেবে স্বর্ণের ক্রমবর্ধমান দামকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। মূল্য নিয়ন্ত্রণে চীন অক্টোবরে সুইজারল্যান্ড থেকে তিন বছরের সর্বোচ্চ পরিমাণ স্বর্ণ ক্রয় করে।

তবে ভারত, চীন ও জাপানে কমলেও চাহিদা বেড়েছে সিঙ্গাপুরে। দাম বাড়ায় মূল্যস্ফীতির বিপরীতে আপত্কালীন বিনিয়োগের জন্য স্বর্ণ ক্রয় বাড়িয়েছেন বিনিয়োগকারীরা।

সম্পর্কিত খবর