শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেলেব্রেটি নয়, পরিপূর্ণ শিল্পী হিসেবে চঞ্চলকে পেয়েছেন নির্মাতা

অনেক দিন বাদে আবারও এক ঘণ্টার কোনো নাটকে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘কুহক কাল’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন।

নাটকটিতে সেলেব্রেটি নয়, আর্টিস্ট হিসেবে চঞ্চলকে পেয়েছেন নির্মাতা আলোক হাসান। তিনি গণমাধ্যমকে বলেন, শুটিং সেটে বড় সেলেব্রেটি নয়, চঞ্চল চৌধুরীকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে পেয়েছেন। খুব নীরবে কাজটি করেছেন। যেমনটা চেয়েছিলাম আরও বেশী দিয়েছেন। শিগগির একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে।

‘কুহক কাল’ এই নবীন নির্মাতার প্রথম কাজ চঞ্চল চৌধুরীর সঙ্গে। কাজটি নিয়ে উচ্ছ্বাসিত ফারিয়া শাহরিনও। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চঞ্চল ভাইয়ার অভিনয়ের ফ্যান আমি। তার সঙ্গে কাজ করলে অভিনয় অটোম্যাটিক ভালো হয়ে যায়। উনি যেভাবে অভিনয় করেন এতে সেরাটা দেয়া ছাড়া উপায় থাকে না।
সুযোগ পেলে চঞ্চলের সঙ্গে সিনেমাতে কাজ করতে চান জানিয়ে ফারিয়া শাহরিন আরও বলেন, মনপুরায় তার অভিনয় দেখে কেঁদেছিলাম। তখন থেকে তিনি আমার প্রিয়। এখন তার সঙ্গে অভিনয় করছি। চঞ্চল ভাইয়ার সঙ্গে কোনোদিন সিনেমা করতে পারলে খুশী হবো।

উল্লেখ্য, এর আগে এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চলের সঙ্গে প্রথম ‘ডার্ক স্টোরি কফি’ নাটকে অভিনয় করেন ফারিয়া শাহরিন। এবার অভিনয় করলেন থ্রিলারধর্মী নাটক ‘কুহক কাল’ এ। গেল সপ্তাহে উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত খবর