শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কত প্রেম এসেছিল ক্যাটরিনার জীবনে?

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।

শুধু তাই নয় শোনা যাচ্ছে অতিথিদের তালিকাও ঠিক করা হয়ে গেছে।

অতিথির তালিকায় রয়েছেন— করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেটি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী ও বরুণ ধাওয়ানের মতো তারকারা।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।

এটি ভিকি বা ক্যাটরিনার প্রথম প্রেম নয়। ভিকির জীবনে যেমন এর আগে হারলিন শেটি নামে এক অভিনেত্রী ছিলেন। তেমন ভিকির আগে ক্যাটের জীবনেও একাধিক পুরুষের প্রবেশ ঘটেছে।

তবে ক্যাটরিনার প্রসঙ্গ উঠলে প্রথমেই সালমান খানের নাম সামনে আসে। দীর্ঘ সাত বছর তারা একে অপরের সঙ্গে ডেট করেছেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

এরপর ক্যাটরিনার সঙ্গে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মাল্যের সঙ্গে। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর কাপুরের প্রেমে পড়েন ক্যাটরিনা। কিন্তু এ সম্পর্কও টেকেনি বেশিদিন।

পরে অক্ষয় কুমারের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। এরপর ‘ফিল্মি’ ঢঙে কেকের মধ্যে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি। আংটিতে লেখা ছিল, ‘আমাকে বিয়ে করবে?’

ধারণা করা হয়, ২০১৯ সাল থেকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিকি। যদিও এ বিষয়ে প্রকাশ্যে এখনও কেউ কিছু বলেননি।

 

 

সম্পর্কিত খবর