শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সুশান্ত সিংয়ের ৫ আত্মীয় নিহত, শোকস্তব্ধ পরিবার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার।এর মধ্যেই আবার শোকের পাহাড় ভেঙে পড়ল তার পরিবারের ওপর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে,বিহারের লাখিসারাইতে এক দুর্ঘটনায় সুশান্তের ৫ আত্মীয় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সুশান্তের বড় জামাইবাবু, ওপি সিং-এর জামাইবাবু। এছাড়াও সুশান্তের দুই ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে।

বিহারের হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে লালজিত সিং, ভাগিনা নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।

 

সম্পর্কিত খবর