ভারতে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আগুন

ভারতের মুম্বাইয়ে স্যামসাংয়ের একটি সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাত নয়টার দিকে কাঞ্জুরমার্গে স্যামসাংয়ের একটি সার্ভিস সেন্টারে লাগা ওই আগুন নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও চারটি পানির ট্যাংকার ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাত ৯টার দিকে আমরা আগুন লাগার খবর পান। তাদের বলা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

আগুন লাগার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত খবর