জেনিথ ইসলামী লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডার শীপ সামিট-২০২৬ অনুষ্ঠিত

৩ মে পর্যটন নগরী কক্সবাজার-এর অভিজাত হোটেল কল্লোল-এর কনফারেন্স হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে “বিজনেস ডেভেলপমেন্ট লিডারশীপ সামিট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনার জনাব মোঃ নাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) জনাব মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ও এক্সিকিউটিভদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।

উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন, যা কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর