তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। আজ সোমবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে, নরসিংদীর প্রধান প্রধান সড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও বিভিন্ন বাজারের সকল মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় বিএনপি নেতারা অবিলম্বে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান। এই দাবী আদায় না হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।


