স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিজিব্যাংকিং ও নগদের মধ্যে লেনদেন শুরু
স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা এখন তাদের স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং’ ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর যে কোনো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ড ট্রান্সফার সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিআইটিও সুফী তোফায়েল আহ্মেদ, সিএফও মো. আলী রেজা এবং নগদের সিইও রাহেল আহমেদ, সিএমও শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



