চট্টগ্রাম ক্লাবকে অনুদান দিল পূবালী ব্যাংক
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হকের (মঞ্জু) নিকট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় পূবালী ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপমহাব্যবস্থাপক খান মো. জাবেদ জাফর ও চট্টগ্রাম ক্লাব লিমিটেড কমিটির সদস্যরা ও ক্লাব সচিব মো. আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।


