শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আবক্ষ ভাস্কর্যটি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেকের নিজস্ব উদ্যোগে তার বাসভবন চত্বরে স্থাপিত।

শ্রদ্ধা নিবেদনকালে ড. হাছান বলেন, ‘জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়ির আঙিনায় স্থাপন করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে অসংখ্য ধন্যবাদ। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলা জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।

‘বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা এবং দেশের প্রতি ভালোবাসা, বাঙালির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। এজন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

হাছান মাহমুদ এদিন লন্ডনে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন ও আশু পূর্ণ সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরীও তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

১৭ নভেম্বর তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর