সাবেক দুই প্রেমিক সালমান-রণবীরকে দাওয়াত দেননি ক্যাটরিনা!
প্রেমিক ভিকি কৌশলকে বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার। শোনা যাচ্ছে, ‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বলিউড তারকারা। স্বভাবতই আলোচনা চলছে, কারা কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়? আনন্দবাজারের তথ্য মতে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা। তবে তালিকায় পাওয়া যায়নি ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম।
ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। এ বিষয়ে এখনো যদিও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।


