শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

লামার ৭ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একে একে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে।

উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, অনেক গুলো কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় ফলাফল আসতে কিছুটা দেরী (রাত ১১টা) হয়েছে।

ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪ হাজার ৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২ নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মিন্টু কুমার সেন (২ হাজার ৬৮১ ভোট), তার নিকটতম প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১ হাজার ৬৪৫ ভোট), ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল হোসাইন (৬ হাজার ৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫ হাজার ৮৯৪ ভোট), ৪ নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন (৩ হাজার ৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহাম্মদ (১ হাজার ৫৬২ ভোট), ৫ নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪ হাজার ৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ (২০৭ ভোট), ৬ নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছাচিং প্রু মার্মা (৩ হাজার ৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (২ হাজার ২৮৫ ভোট) এবং ৭ নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩ হাজার ৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলির (২ হাজার ২১৫ ভোট)।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের কোনো বিষয়ে কারো অভিযোগ থাকলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করতে পরামর্শ দেন তিনি।

সম্পর্কিত খবর