শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শাহরুখপুত্রের মামলার তদন্তে নতুন মোড়

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। বিস্ফোরক এক দাবি করলেন বিজয় পাগাড়ে নামে মামলার এক সাক্ষী।

মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দলের কাছে তিনি দাবি করেছেন, বিপুল পরিমাণ টাকা আদায়ের জন্য আরিয়ান খানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে । আর এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন সুনীল পাটিল নামে ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক রাজনীতিক। আরও রয়েছেন মনিশ ভানুশালী নামে বিজেপির ঘনিষ্ঠ এক ব্যক্তি।

বিজয় পাগাড়ে জানান, ২০০৮ সাল থেকে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে সুনীলকে অনুসরণ করা শুরু করেন তিনি। সুনীলের সঙ্গে তিনি আহমেদাবাদ, সুরত ও মুম্বাই গিয়েছিলেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ের এক হোটেলে ছিলেন সুনীল।

সুনীল তাকে জানিয়েছিলেন, ‘একটা বড় কাজ পেয়েছি। আপনার টাকা ফিরিয়ে দেব।’

বিজয় জানান, মুম্বাইয়ে ওই হোটেলেই আরিয়ান মামলার আরেক সাক্ষী কেপি গোসাভি নামেও একটি রুম বুক করা হয়েছিল। প্রমোদতরীতে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) অভিযান চালানোর কয়েক দিন আগে ওই হোটেলেই সুনীল, গোসাভির সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মনিশ ভানুশালী। সেখানে বসেই তারা আরিয়ানকে ফাঁসানোর ছক আঁকেন।

বিজয় বলেন, ‘আমিও ওই হোটেলে তাদের তিনজনকে একসঙ্গে দেখতে পাই। সে সময় সুনীল ও মনিশের কথোপকথন শুনতে পাই। তারা বলছিলেন— বড় কাজ হয়ে গেছে। আহমেদাবাদের উদ্দেশে রওনা হতে হবে। তবে পাগাড়েকে সঙ্গে নিও না।’

বিজয়ের আরও দাবি, ৩ অক্টোবর পাওনা টাকা ফিরিয়ে দেবেন বলে সুনীল ফের মুম্বাইয়ের সেই হোটেলে আসতে বলেন তাকে। সেখানে মনিশের সঙ্গে দেখা হয় তার। তার পরই তাদের সঙ্গে এনসিবির কার্যালয়ে যান তিনি। রাস্তাতেই মনিশ ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। পূজা, স্যাম ও ময়ূর নামে তিনজনের নাম শুনতে পান মনিশের মুখে।

বিজয় বলেন, ‘এর পর এনসিবি কার্যালয়ে পৌঁছতেই দেখি সেখানে সাংবাদিকদের ভিড়। শুনতে পাই আরিয়ান খানকে আটক করেছে এনসিবি। একটি ভিডিও ক্লিপে দেখতে পাই যে আরিয়ানকে ঘিরে নিয়ে আসছেন মনিশ ও গোসাভি। তখনই বিষয়টি আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছিল যে, এটি পুরোপুরি পূর্বপরিকল্পিত ঘটনা। আমার ওই টাকা কীভাবে জোগাড় করেছিলেন সুনীল তা বুঝতে পারি।’

সম্পর্কিত খবর