শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দ্বিতীয় বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজিফা

আবারও বিয়ে করেছেন দেশের টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিজেই তিনি এই বিয়ের খবর জানিয়েছেন।

বর রাজীব হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী। নাজিফা জাহান নিজেও বর্তমান যুক্তরাষ্ট্রে আছেন।

শাড়ির ঘোমটা দেওয়া একটি ছবি শেয়ার করে ফেসবুকে নাজিফা লেখেন, তোমার সঙ্গে দেখা না হলে, ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। এরপরই কানাঘুষা শুরু হয়।

এর আগে নাফিজা জাহান দীপ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর নাফিজা সম্প্রতি বিয়ে করেছেন। তিনি বিষয়টি পরিষ্কার করেন।

স্বামী রাজীব হাসানের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লেখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।

নাফিজা আরও লেখেন, যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।

নাফিজার বিয়ের খবরে শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর