শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

নারী যাত্রীর সঙ্গে বাসচালকের অসভ্যতা, গণপিটুনি

মানিকগঞ্জের শিবালয়ে এক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হুমায়ুন (৩৯) নামের এক বাসচালককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। এ ঘটনায় ওই চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এর আগে স্থানীয় জনতা গণধোলাইয় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। হুমায়ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে আব্দুস সাত্তারের ছেলে ও সাকুরা পরিবহনের চালক। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, সাকুরা পরিবহনে ঢাকা থেকে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসছিল। ঘাটে আসার পর সব যাত্রী বাস থেকে নেমে যায়। এসময় একজন নারী যাত্রী নামতে দেরি হলে ওই বাসের চালক তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে চালক হুমায়ুনকে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সম্পর্কিত খবর