শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বরিশালে বাস চলাচল বন্ধ

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো বরিশালেও শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের সব ধরনের বাস চলাচল। ডিজেলচালিত থ্রি হুইলারও চলছে না সড়ক ও মহাসড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে এ ধর্মঘট চলছে।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর দুটি বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে এসব দুর্ভোগের চিত্র।

বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে ভিড় করা নারী-পুরুষ এবং শিশুরা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।

বাস মালিক সমিতির নেতারা বলছেন, ডিজেলের মূল্য কমানো কিংবা বাস ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

 

সম্পর্কিত খবর