শিরোনাম
icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা
down of head

পর্যটক টানতে নারী পুলিশদের ‘হট’ প্যান্ট পরার নির্দেশ

 

পর্যটক টানতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন এক লেবানিজ মেয়র! যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তার নির্দেশ, নিজ এলাকার মধ্যে নারী পুলিশ সদস্যদের হট প্যান্ট পরতে হবে। মাস খানেক আগের সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই বদলে গেছে তাদের ইউনিফর্মও। বর্তমানে পথে-ঘাটে মাথায় লাল টুপি সঙ্গে কালো রঙের হট প্যান্ট আর টি-শার্ট পরে ট্রাফিক-সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে একদল সুন্দরী তরুণীকে। কালো টি-শার্টের এক কোনায় লেখা রয়েছে ‘POLICE’।

জি নিউজের খবর, অদ্ভুত এই সিদ্ধান্ত নিয়েছেন লেবাননের ম্যাটন জেলার ব্রুমানা শহরের মেয়র পিয়েরে আক্সার। ব্রুমানার মেয়রের এই সিদ্ধান্ত নিয়ে শহরে বিতর্ক চললেও এর পেছনে নির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে বলে জানাচ্ছেন পিয়েরে আক্সার। মেয়রের যুক্তি, শহরে পর্যটক টানতেই এখানকার নারী পুলিশদের হট প্যান্ট পরার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পুলিশ সদস্যদের দীর্ঘদিনের ইউনিফর্মের আধুনিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রুমানার মেয়রের মতে, একটা সময় মেয়েদের জিন্স পরাকেও অশালীন পোশাকের তালিকায় রাখা হতো। তবে বর্তমানে মানুষের ভাবনা চিন্তায় বদল এসেছে। তাই পুলিশের ইউনিফর্মেরও পরিবর্তন হওয়া জরুরি।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই শুরু হয়ে গেছে। তবে ব্রুমানা শহরের নারী পুলিশরা মেয়রের এই সিন্ধান্তে বেশ খুশি। সংবাদ মাধ্যমকে এই পুলিশ সদস্যরা জানান, তারা সবাই শিক্ষার্থী। বয়স ২০-এর কোঠায়। বিষয়টি তারা উপভোগ করছেন।

সম্পর্কিত খবর