শিরোনাম
icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা
down of head

১০ হাজার আমগাছ কেটে ফেলল দুর্বৃত্তদল

নওগাঁর সাপাহারে গাছের সাথে শত্রুতা করে ১২ আমচাষির প্রায় ৬০ বিঘা জমির ওপর রোপিত প্রায় ১০ হাজার আমের গাছ কেটে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তদল।

জানা গেছে, অজানা একদল দুর্বৃত্ত উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে বিশাল মাঠে বুধবার দিবাগত রাতে একাধিক ব্যক্তির ৬০ বিঘা জমিতে রোপিত প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলে। সকালে বাগানের মালিকগণ বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এ বিষয়ে বাগান মালিকরা জানান, আমের সিজনের পূর্বমুহূর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলো কেটে ফেলেছে তার কোনো কারণ তাদের জানা নেই।

উপজেলার আমচাষিরা ধারণা করছেন, কেটে ফেলা আমগাছগুলো হতে আগামী আমের মৌসুমে প্রায় ১ কোটি টাকার আম কেনা-বেচা হতো। হঠাৎ করে বিরাট ধরনের ক্ষতিসাধন হওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকগণ চিন্তিত হয়ে পড়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের না হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাতের আাঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কর্তন করায় উপজেলার আমচাষিরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার হাজারো আমচাষি গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্পর্কিত খবর