শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

৯ বছরের শিশুর বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাবা-মা

ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না বাড়িতে। বিদ্যুৎ সমস্যা দূর করতে জেনারেটর ভাড়া করেছিলেন এক দম্পতি। কিন্তু সেই জেনারেটরই যে কাল হবে তা ভাবতেই পারেননি তারা। জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে প্রাণ যেতে বসেছিল তাদের। তবে নয় বছরের মেয়ের সময়োচিত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রাণে বেঁচে যান তারা।

সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রকটনে চলতি বছরের ২৮ অক্টোবরে এই ঘটনা ঘটে। সিএনএনকে জেলিন বারবোসা ব্রান্ডাও নামের ওই শিশুটি জানায়, ওইদিন রাতে ঘুমাতে চলে গিয়েছিল সে। হঠাৎ বাবার চিৎকার শুনে দৌঁড়ে বাবার কাছে গিয়ে দেখে, তার মা অচেতন হয়ে গেছে। বাবাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন।

এ সময় বাবার মোবাইল ফোন নিয়ে জরুরি সেবার নম্বরে ফোন দিতে গিয়েছিল সে। কিন্তু বাবার আইফোন ফেস লক করা ছিল। এই পরিস্থিতিতেও বুদ্ধি হারায়নি জেলিন। বাবার মুখের কাছে ফোন ধরে ফোনটি আন লক করে জরুরি পরিষেবায় ফোন দেয় সে।

এর পর সাত বছর বয়সী বোনকে নিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যায় জেলিন। পরে তার বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেলিনের তাৎক্ষণিক নেওয়া সিদ্ধান্তই তার বাবা-মায়ের প্রাণ বাঁচিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন কনজিউমার প্রোডাক্টস সেফটি কমিশন সতর্ক করেছে যে, বাতাসে ১৫০ থেকে ২০০ পিপিএমের উপরে কার্বন মনোঅক্সাইডের উপস্থিতর কারণে সাময়িকভাবে জ্ঞান হারানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

সম্পর্কিত খবর