শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হয়েছিলেন পশ্চিমবঙ্গের আলোচিত নারী আনু মণ্ডল। যা পাল্টে দেয় তার জীবন। বলিউডে পর্যন্ত ডাক পান তিনি। এবার বাংলাদেশের সিনেমা গাইতে যাচ্ছেন রানু মণ্ডল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি জানিয়েছেন বাংলাদেশে দুটি সিনেমায় গাইবেন রানু। আর এই সিনেমা দুটি প্রযোজনা করছেন তিনি। বুধবার তিনি রানু মণ্ডলের নিকট থেকে চূড়ান্ত সম্মতি পান ও একটি চুক্তি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘কলকাতার একজন এজেন্ট রয়েছেন যার মাধ্যমে রানু মন্ডলের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমার দুটি সিনেমায় কণ্ঠ দেবেন। আমি তাকে গানের কথাও পাঠিয়ে দিয়েছি। তিনি পছন্দ করেছেন। শিগগিরই আমরা গান দুটি রেকর্ডিং করব।’

হিরো আলম তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে রানু মণ্ডলের সঙ্গে ভিডিওকলে কথা বলতে দেখা যায়। আলম এ প্রান্ত থেকে গানের বিষয়ে কথা বলছেন, লিরিকস পাঠাবেন বলে জানান। ওদিকে রানু মণ্ডল আলমের কথার উত্তর দিচ্ছিলেন।

আশরাফুল আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। এরপর তিনি ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করবেন বলে জানা গেছে।

 

 

সম্পর্কিত খবর