শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

বাবার কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর নতুনবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী বাবার কোল থেকে ছিটকে পড়ে রিহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা, মা ও বোন আহত হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানাধীন আমেরিকান অ্যাম্বাসির সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত শিশুর বাবা আব্দুর রহিম (৩৫), মা শাহজাদী আক্তার (২৫) ও বোন রাহী আক্তার (৬) ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গুলশান নতুন বাজার এলাকায় আমেরিকান অ্যাম্বাসির সামনে মালবোঝাই একটি ট্রাক রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা দুই শিশুসহ চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এরপর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে আসলে শিশু রিহানকে মৃত চিকিৎসক ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে এখনো পাওয়া যায়নি। শিশুটির পরিবারের কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিহানের মামা নজরুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। কর্মসূত্রে তারা রাজধানীর বাড্ডার বাঁশতলা এলাকায় ভাড়া থাকেন। রোববার রাতে গুলশান নতুন বাজার এলাকায় বাজার সেরে বাসায় ফিরছিলেন তারা। সে সময় এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর