শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরিয়ানকে দেখতে গিয়ে ১০ জনের মোবাইল চুরি!

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে ২৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাকে জামিন দেন আদালত। তবে জেল পর্যন্ত নির্দেশনা আসতে দেরি হওয়ায় শনিবার (৩০ অক্টোবর) সকালে মুক্তি পেয়েছেন তিনি।

আরিয়ানের জামিন হওয়ায় খুশির জোয়ার বইছে শাহরুখের পরিবারে। অন্যদিকে তার অগণিত ভক্তের মনেও আনন্দের কমতি নেই। তাই শাহরুখ ও আরিয়ানকে দেখার জন্য মুম্বাইয়ের আর্থার রোড জেল এলাকায় ভিড় জমিয়েছে হাজারো মানুষ। শাহরুখ যখন ছেলেকে নিয়ে জেল থেকে বাড়ির দিকে রওনা দেন, তখন তাদের গাড়িবহর ঘিরে ধরে উচ্ছ্বাসী জনতা।

এমন খুশির মুহূর্তেই ঘটলো বিপত্তি। ভিড়ের মধ্যে অন্তত ১০ জনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে জানা যায়।

কেবল জেল গেটে নয়, শাহরুখের বাড়ি মান্নাত-এর সামনেও হাজারো ভক্তের ভিড় দেখা গেছে। প্রিয় তারকার ছেলের জামিনে তারা কতখানি খুশি, ভিড় দেখে তা সহজেই বোঝা যায়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান।

এদিকে জামিন পেলেও আরিয়ান খানকে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। এগুলো হলো- যে ধরণের পার্টি থেকে গ্রেফতার হয়েছেন, এরকম পার্টি করতে পারবেন না। তার সঙ্গে আরও যারা অভিযুক্ত, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না। আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না, এছাড়া প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।

 

 

সম্পর্কিত খবর