শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পুনিতের মৃত্যুর খবর শুনে মারা গেল ৩ ভক্ত

ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনিত রাজকুমার মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) আচমকা পৃথিবী ছেড়ে বিদায় নেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের দক্ষিণাঞ্চল। তারকা থেকে শুরু করে অগণিত দর্শক শোকাহত।

কর্ণাটক জুড়ে ছড়িয়ে থাকা পুনিতের ভক্তরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। প্রিয় তারকার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। এছাড়া আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, পুনিতের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন আরও ২ জন।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা যাওয়া প্রথম ভক্তের নাম মুনিয়াপ্পা। তিনি কর্ণাটকের মারুরু গ্রামের বাসিন্দা ছিলেন। পুনিতের মৃত্যুর খবর শুনেই বুকের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

একইভাবে মারা গেছেন বেলগাঁও এলাকার আরেক ভক্ত। যার নাম পরশুরাম। টেলিভিশনে পুনিতের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আত্মহত্যাকারী ভক্তের নাম রাহুল। পুনিতের মারা যাওয়ার খবর শুনে তিনি নিজের ঘরে অভিনেতার ছবি ফুল দিয়ে সাজিয়ে সম্মান জানান। এরপর গলায় ফাঁস দেন।

এসব ভক্ত ছাড়া আরও অনেকে পুনিতের জন্য নিজেকে আঘাত করে জখম করেছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি। পুনিত সাধারণ দর্শকদের মাঝে অত্যধিক জনপ্রিয় ছিলেন। এ কারণে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্তরা।

উল্লেখ্য, কন্নড় সিনেমার কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনিত রাজকুমার। মাত্র ৬ মাস বয়সেই তিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন। অন্তত এক ডজন সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে তিনি ২৯টি সিনেমা উপহার দিয়েছেন।

সাফল্যময় ক্যারিয়ারে তার অর্জনের পাল্লা অনেক ভারি। একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৫ বার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।

 

 

সম্পর্কিত খবর