শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মেহজাবীনের স্বপ্ন ‘জেমসের মেয়ের স্বীকৃতি’

ব্যান্ড তারকা জেমসের ভক্তদের সামাজিক মাধ্যমের একটি গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’। সেই গ্রুপের এক পোস্টে দেখা গেল জেমসের পাশে দাঁড়িয়ে কান্না করছেন একটি মেয়ে।

ছবিটি ঘিরে সবার মধ্যে রহস্য তৈরি হয়, কেন মেয়েটি কাঁদছে কেন?
জানা যায়, এই কিশোরীর নাম আফসারা মেহজাবীন। বাসা মালিবাগ। সে এসএসসি পরীক্ষার্থী। বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছেন। তিনিও জেমসের ভক্ত ছিলেন। তার মাও ব্যান্ড সংগীতের ভক্ত।

জেমসের সঙ্গে মেহজাবীন ছবিগুলো তুলতে চাননি। দূর থেকে তার মা ছবিগুলো তুলে রাখেন বলে জানা যায়। মেহজাবীনের মা জেমসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। জেমস তার কথা মনোযোগ দিয়ে শোনেন ও মেহজাবীন আফসারার সঙ্গে দেখা করতে রাজি হন।

এ বিষয়টি তুলে ধরেন রনি আনাম নামের এক তরুণ। যিনি ব্যান্ড সঙ্গীতের একটি ফেসবুক পেইজ নিয়ন্ত্রণ করেন। তিনি জানান, মেহজাবীন তার বাবা মারা যাওয়ার পরে থেকে জেমসকে তার বাবার চোখে দেখেন, বাবা বলেও ডাকে। গেল ২৪ অক্টোবর জেমসের সঙ্গে দেখা করেন। এ সময় কেঁদে ফেলেন। মেহজাবীনের একটা স্বপ্ন, জেমস যেনো তাকে মেয়ের স্বীকৃতি দেন।

মেহজাবীনের কাঁধে হাত দিয়ে জেমস বলেছেন, ‘মা ঠিক মতো লেখাপড়া করবি’। এসময় জেমসের পা ছুয়ে সালামও করেন মেহজাবীন। এরপর মাথায় হাত দিয়ে কাছেও টেনে নিয়েছিলেন।

রনি জানান, মেহজাবীন আরও একটা ইচ্ছার কথা প্রকাশ করেন। তার সেই ইচ্ছেটি হচ্ছে- জেমসের আগে যেন তার মৃত্যু হয়। আর মৃত্যুর আগে জেমসের কাছে তার সব মনের কথা বলে যেতে চান।

রনি আরও জানান, একটি স্টুডিওতে মেহজাবীনের সঙ্গে জেমসের দেখা হয়। তবে স্টুডিওর নাম উল্লেখ করেননি। সেখানে মালিবাগের বাসার থেকে মেহজাবীন ও তার মা এসে আগে থেকেই অপেক্ষা করছিলেন। জেমস সামনে আসতেই নাকি মেহজাবীন থরথর করে কাঁপছিল। কারণ জেমসকে এতো কাছ থেকে দেখবে ভাবতেও পারেনি। এরপর তাদের দু’জনের মাঝে নানা বিষয়ে কথাবার্তা হয়।

সম্পর্কিত খবর