শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বছরের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ

বছরের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ।এই অর্থের মধ্যে বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসা ও মৃত্যুজনিত দাবির অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) গ্রাহকদের বীমা দাবি হিসেবে মোট ১,৩৮৪ কোটি টাকা পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এক বিবৃতিতে বলেন, বছরের প্রথম ছয় মাসে দাবি নিষ্পত্তির এই পরিমাণ প্রতিষ্ঠানটির গ্রাহক ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করা এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে কাজ করে যাচ্ছে মেটলাইফ।

 

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেটলাইফ মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা বাংলাদেশের লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। একই সময়ে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে।

মেটলাইফ জানায়, তাদের ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে দাবি জমা দিতে পারেন। সাধারণত আবেদন জমা দেয়ার পর তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে দাবি করা অর্থ পরিশোধ করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, এই ডিজিটাল ব্যবস্থা দাবি নিষ্পত্তির সময় কমানোর পাশাপাশি গ্রাহকদের জন্য পুরো প্রক্রিয়াকে আরও সহজ করেছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

সম্পর্কিত খবর