পাহাড় ধসের শঙ্কা অতিভারি বর্ষণে

দেশের চার বিভাগে আগামীকাল বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে এ সময়ের মধ্যে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আরো বলা হয়েছে, অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

 

সম্পর্কিত খবর