শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৮১ বছর বয়সে এসে রেখার সঙ্গে ছবি শেয়ার করলেন অমিতাভ

প্রকাশ্যে জয়া বচ্চনের আচরণই বারবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, যা রটে তার কিছুটা তো বটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা ফিকে না হলেও সম্পর্কের সমীকরণগুলো খুব স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন ও রেখাকে কথা বলতেও দেখা গিয়েছে।

অমিতাভ-রেখাকে যদিও খুব একটা একসঙ্গে দেখা যায় না। তবে ৮১ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন হঠাৎই শেয়ার করে বসলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এখানেই ইতি নন। পাশাপাশি তিনি আরও লিখলেন, এ ছবির পেছনে থাকা ইতিহাস কম নয়। এ ছবি তিনি শেয়ার করেছেন তিনি তার ব্লগে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন, পাশে দাঁড়িয়ে রয়েছেন রেখাও।

হিন্দুস্তান টাইমসের অনলাইনে বলা হয়েছে, বলিউডের অন্যতম আইকনিক জুটি অভিতাভ-রেখা। অথচ গত চার দশকে কখনো একসঙ্গে রুপালি পর্দায় দেখা যায়নি তাদের। একটা সময় দুজনের পরকীয়ার গুঞ্জন নিয়ে ফিল্ম ম্যাগজিনগুলোতে কম লেখালেখি হয়নি। জানা যায়, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য বিচলিত করেছিল জয়াকে। স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে আর সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন অমিতাভ। পরে যদিও যশ চোপড়ার ‘সিলসিলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ, রেখা ও জয়া। সেই শেষ!

বচ্চন পরিবারের সঙ্গে রেখার শীতল সম্পর্ক নিয়ে কম রটনা নেই। তবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনেই অযোধ্যা রওনা দেওয়ার কয়েকঘণ্টা আগে অমিতাভের ব্লগে উঠে এসেছে রেখার ছবি! যা দেখে হয়রান অনেকেই। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিজের ব্লগে তুলে ধরেন বিগ বি।

অমিতাভের সেই বন্ধুদের তালিকায় কারা রয়েছেন? বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মি কাপুর, কল্যাণ (সঙ্গীত পরিচালক) এবং রেখা। ছবিতে দেখা গেল একহাতে মাইক, অন্যহাতটি দর্শকদের উদ্দশ্যে নাড়ছেন শাহেনশা। বাকিরা অমিতাভের পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। ‘ভুলে বিসরে নগমে’ শীর্ষক এক মিউজিক্যাল শো-এর ফাঁকে তোলা এ ছবি। ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি, জমকালো সিল্কের শাড়িতে রেখা। তার চুলে গজরা, গা ভর্তি গয়না।

এ ছবির সঙ্গে অমিতাভ লেখেন, ‘আহ… এ ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে, কোনো একদিন নিশ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নেব’। অভিনেতার এ হেন ক্যাপশনে নিঃসন্দেহে অনুরাগীদের কৌতুহল বাড়িয়ে দিয়েছে।

এদিন ছেলে অভিষেককে সঙ্গে নিয়ে অযোধ্যায় হাজির হন বিগ বি। সোমবার কাকভোরে মুম্বাইয়ের কলিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষে মোদি সাক্ষাৎ করেন অমিতাভের সঙ্গে। কয়েক সেকেন্ডের সৌজন্য বিনিময়ের ঝলক ভাইরাল সোশ্যালে।

প্রসঙ্গত, অমিতাভের প্রতি নিজের দুর্বলতার ও ভালোবাসার কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন রেখা, এ ব্যাপারে কোনোদিনই মুখ খোলেনি বচ্চন পরিবারের কোনো সদস্য।

সম্পর্কিত খবর