শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৭.৫ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ঘরবাড়ি বিধ্বস্ত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

এদিকে ভূমিকম্পের পর প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পে ৭৫টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত স্থাপানাগুলোর মধ্যে একটি চার্চ টাওয়ারও রয়েছে। এ শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ আমেরিকার এই অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৫টা ৫২ মিনিটে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩১ কিলোমিটার (৮১ মাইল)।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং ৭৫টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ভূমিকম্পের কারণে পার্শ্ববর্তী দেশ ইকুয়েডরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এএফপি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরুর ছোট শহর সান্তা মারিয়া দ্য নিয়েভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে। ওই এলাকাটি মূলত পেরুর আমাজন অঞ্চল এবং সেখানে আমাজোনের আদিবাসী সম্প্রদায় বসবাস করে থাকে।

সান্তা মারিয়া দ্য নিয়েভা শহরের মেয়র হেক্টর রেকুয়েজো জানান, ‘অনেক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর ফলে কাঠের ঘরসহ বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়ে। এছাড়া ঔপনিবেশিক আমলের ৪৫ ফুট উচু একটি চার্চ টাওয়ারও ভেঙে পড়ে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী সেই ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

 

 

সম্পর্কিত খবর