শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৪০ লাখের বেশি টিসিবির কার্ড বাতিল করেছে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ লাখের বেশি টিসিবির কার্ড বাতিল করেছি। বাতিল এবং সংযোজন দুটিই ডায়ানামিক প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি। রাজশাহী গিয়েছি, দিনাজপুরে এসেছি এবং অন্যান্য জেলাতেও যাবো। আমাদের মূল উদ্দেশ্য টিসিবিকে একমুখী করার পরিকল্পনা। এটা থেকে স্মার্টকার্ডে রূপান্তরের প্রচেষ্টা চলছে। টিসিবির বিদায়ী চেয়ারম্যান এবং সদ্য যোগদানকৃত চেয়ারম্যান রয়েছেন। আমরা তিনজন মিলে বিষয়গুলো সামগ্রিকভাবে বোঝার জন্য এসেছি।

বিরল স্থলবন্দর চালুর ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ল্যান্ডপোর্টের দায়িত্বে যিনি রয়েছেন তিনি এর সঠিক জবাব দিতে পারবেন। আমার এ বিষয়ে তেমন কিছু জানা নেই।

দিনাজপুর টেক্সটাইল দীর্ঘদিন ধরে বন্ধ, এটি চালুর ব্যাপারে পদক্ষেপের বিষয়ে জানতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এই বিষয়ে আমার কোনও তথ্য জানা নেই। যখন জানতে পারবো তখন আপনাদের জানাবো।

এসময় টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ, বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা শেখ বশির উদ্দীন দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী জাহিদুল ইসলাম ও কানাইলাল রায়ের বাড়ি পরিদর্শন করেন এবং টিসিবির কার্ডের উপকারিতাসহ যাবতীয় খোঁজখবর নেন।

এসএস
সম্পর্কিত খবর