শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

৪০ দিনের শিশুর পেটে বেড়ে উঠছিল ভ্রূণ!

ভারতে ৪০ দিন বয়সী একটি শিশুর পেটে ভ্রূণ পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনাটি ঘটেছে বিহারের মতিহারিতে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি ওই শিশুটিকে চিকিৎসার জন্য মতিহারির রহমানিয়া মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। সে ঠিকমতো মূত্রত্যাগ করতে পারছিল না। চিকিৎসকরা দেখেন, শিশুটির পেট ফুলে রয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল দেখে চমকে যান চিকিৎসকরা। তারা দেখেন, শিশুটির পেটে রয়েছে ভ্রূণ। এমনকি তা ক্রমশ বেড়ে উঠছে!

বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে একটি বিরল ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘ফিটাস ইন ফেটু’। যা ১০ লাখ নবজাতকের মধ্যে মাত্র পাঁচজনের ক্ষেত্রে ঘটে থাকে। এ ক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচার না হলে শিশুটির বিপদ হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

তারা আরও জানিয়েছেন, মায়ের গর্ভে থাকাকালীনই শিশুটির পেটে ভ্রূণ তৈরি হয়; যা ক্রমশ বেড়ে ওঠে। যেমনটা হয়েছিল বিহারের এই শিশুটির ক্ষেত্রে। তবে সঠিক সময়ে শিশুকে হাসপাতালে নিয়ে আসায় সে বিপদমুক্ত হয়েছে।

মতিহারির রহমানিয়া মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তাবরেজ আজিজ বলেন, ‘৪০ দিনের শিশুর পেটে ভ্রূণ থাকা খুবই বিরল ঘটনা। অস্ত্রোপচার করা হয়েছে শিশুটির। সে এখন ভালো আছে। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।’

সম্পর্কিত খবর