শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

২০ লাখ রুপি পোড়ালেন সরকারি প্রকৌশলী, উদ্ধার হলো আরও ৪০ লাখ

একের পর এক ৫০০ রুপির নোটের বান্ডেল আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন। আর সেই পুড়ে যাওয়া অর্থ কমোডে ফেলে ফ্লাশ করে দিচ্ছেন স্ত্রী।

এভাবে ২০ লাখ রুপি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন এক সরকারি প্রকৌশলী। কিন্তু শেষরক্ষা হয়নি।

তল্লাশি চালিয়ে আরো ৪০ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ ও আর্থিক দুর্নীতি দমন শাখা। ভারতের বিহার রাজ্যের পাটনায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আয়বহির্ভূত সম্পত্তির মামলায় এক প্রকৌশলীর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল আর্থিক দুর্নীতি দমন শাখা। কিন্তু তল্লাশি হতে পারে বলে আগেই আঁচ পেয়েছিলেন পাটনার গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকৌশলী বিনোদ কুমার রায়।

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অর্ধেকের নিচে

ধরা পড়ার ভয়ে তিনি ঘরে রাখা ৫০০ রুপির বান্ডেলগুলো পুড়িয়ে ফেলেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, প্রায় ২০ লাখ রুপি পুড়িয়ে ফেলেছেন এই প্রকৌশলী। ঘর থেকে আধপোড়া ৫০০ রুপির বেশ কয়েকটি বান্ডেলও উদ্ধার করা হয়েছে। নগদ অর্থ ছাড়াও কয়েক কোটি রুপির সম্পত্তি, দামি গাড়ি, ঘড়ি, সোনা, রুপার বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে।

তদন্তকারীরা পুরো বাড়ি তল্লাশি চালান। তারা জানিয়েছেন, শুধু একটি ঘর থেকেই কয়েক লাখ রুপি নগদ উদ্ধার করা হয়। এ ছাড়া পানির ট্যাংকে লুকোনো ছিল অর্থ, পানির পাইপের ভেতর থেকেও নগদ অর্থ উদ্ধার হয়েছে।

প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন, নগদ ৪০ লাখ রুপি উদ্ধার হয়েছে। তবে বাড়ির আরো কিছু জায়গায় অর্থ লুকোনো থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তল্লাশি অভিযান করতে গেলে বাধা দেন প্রকৌশলীর স্ত্রী। বৃহস্পতিবার রাত দেড়টার সময় তল্লাশি অভিযানে যায় আর্থিক দুর্নীতি দমন শাখার কর্মকর্তা। কিন্তু গেটের বাইরে তাদের দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার পর গেট খোলেন প্রকৌশলী।

তদন্তকারীরা জানতে পেরেছেন, যে সময় তাদের বাইরে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল, সেই সময় প্রকৌশলী রুপির বান্ডেল পোড়াচ্ছিলেন। তারপর সেগুলো কমোডে ফ্লাশ করে দেন। পুরো অর্থ সরানোর সুযোগ পাননি।

সম্পর্কিত খবর