শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি

সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ। ১ হাজার কোটি টাকার এ বন্ডের নাম হবে ‘আইসিবি ফার্স্ট মুদারাবা সুকুক’। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর বন্ডটি ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, ইস্যুয়ার হিসেবে ফান্ডটির ট্রাস্ট হবে আইসিবি ফার্স্ট মুদারাবা সুকুক ট্রাস্ট। ১০ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি নন-লিস্টেড। বন্ডের অভিহিত মূল্য ১ হাজার টাকা। বাংলাদেশের সব নাগরিক (আবাসিক ও অনিবাসী), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, দেশী-বিদেশী কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, করপোরেশনসহ সামাজিক প্রতিষ্ঠান, যেমন ক্লাব ও অ্যাসোসিয়েশন বন্ডটিতে বিনিয়োগ করতে পারবে।

সর্বনিম্ন সাবস্ক্রিপশন হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১০০ ইউনিটের প্রতি লটের জন্য ১ লাখ টাকা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৫ ইউনিটের প্রতি লটের জন্য ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। সুকুকে বিনিয়োগকৃত মূলধনের ২০ শতাংশ ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম বছরের শেষে দেয়া হবে। সুকুকের বাকি অংশ বাজার মূল্যে হিসাবে দশম বছরের শেষে পরিশোধ করা হবে। লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে বছর শেষে সর্বনিম্ন ৭৫ শতাংশ নিট মুনাফা বিতরণ করা হবে। বাকিটা কোম্পানির কাছে থাকবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ৩৯ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা বা ৮৬ দশমিক ৮৭ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আইসিবির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ৭০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সায়।

প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৮০৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৮০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৫২৭টি। এর মধ্যে ৬৯ দশমিক ৮১ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১ দশমিক ৫২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

সম্পর্কিত খবর