১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন প্রকৌশল শিক্ষার্থীদের দাবিতে
বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
আজ (২৮ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ তথ্য জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এই কমিটি প্রথম বৈঠক করেছে।



