শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১২ ঘণ্টার জেরায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে শাহরুখের গাড়িচালক

আরিয়ান খানের মাদক মামলায় শাহরুখ খানের গাড়িচালক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
শনিবার আরিয়ানের প্রমোদতরীতে যাওয়ার বিষয়ে শাহরুখের গাড়িচালককে ডেকে নিয়ে ১২ ঘণ্টা জেরা করে এনসিবি।
সেই জেরায় গাড়িচালক আরিয়ানের মাদক মামলায় নতুন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন এনসিবির কর্মকতারা।
এনসিবির বরাতে ভারতের সংবাদমাধ্যম আজতক জানায়, ওইদিন আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে ক্রুজ টার্মিনালে নামিয়ে দিয়ে এসেছিলেন তিনি – গাড়িচালক তা স্বীকার করেছেন।

এনসিবির দাবি, সেদিন মান্নাত থেকে একই সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিল আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও প্রতীক গাওয়ার। তাদের সঙ্গে আরও একজন ছিলেন। ক্রুজ পার্টির কিছুদিন আগে তাদের মধ্যে মাদক নিয়ে কথা হয়েছিল বলে দাবি এনসিবির।

তবে আরো কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাড়িচালক, তা তদন্ত স্বার্থে প্রকাশ্যে আনেনি এনসিবির কর্মকর্তারা। শাহরুখের গাড়িচালকের তার জবানবন্দি রেকর্ডও করা হয়েছে। তার বক্তব্য আদালতে পেশ করবে এনসিবি। এরপর আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতা করবে।

এসব দাবির পক্ষে সব প্রমাণাদি একাট্টা করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি।

প্রসঙ্গত, মাদক মামলায় গ্রেফতার হয়ে মুম্বাইয়ের আর্থার রোডের হাইপ্রোফাইল জেলের ফার্স্ট ফ্লোরে স্পেশাল কোয়ারেন্টিন ব্যারাকে আছেন আরিয়ান খান। স্টার কিড হিসেবে কারাগারে কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না আরিয়ান।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তারকা সন্তান বলে কোনো রকম ‘বিশেষ সুবিধা’ পাচ্ছেন না আরিয়ান। আর সব সাধারণ বন্দির মতোই থাকছেন ‘কিং খান’পুত্রকে। কারাগারে সবার জন্য যা রান্না হয়, তা-ই খাচ্ছেন। বাইরের খাবার সেখানে নিষিদ্ধ। আরিয়ানের জন্যও খাবার নিয়ে যেতে পারছে না তার পরিবার।

এদিকে ছেলেকে জামিনে ছাড়িয়ে নিতে সোমবারও চেষ্টা করেছেন শাহরুখ খান। কোনো কাজ হয়নি। এনসিবির আর্জিতে জামিন নাকচ করে দেন আদালত। জামিনের জন্য ফের অপেক্ষা করতে হবে ।

সম্পর্কিত খবর