শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শ্রাবণ জ্যোৎস্না সিনেমার শুটিংয়ে দীঘি

সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমার শুটিং শুরু করছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘শ্রাবণ জ্যোৎস্না’। এটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন। ১৫ অক্টোবর থেকে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় এ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। সিনেমায় দীঘিকে মৌ নামে একটি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় আবদুস সামাদ খোকন আঙ্কেলের পরিচালনায় প্রথমবার সিনেমায় কাজ করছি। আমার কাছে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। যে কারণে এতে অভিনয়ের জন্যও আমার মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। তা ছাড়া এর গল্প শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলনের। এ জন্য আগ্রহটা আরও বেশি। শুটিংয়ে যাওয়ার আগে নিজেকে মৌ চরিত্রের জন্যই প্রস্তুত করছি। জানি না কতটা ফুটিয়ে তুলতে পারব। তবে আমার ভীষণ রকম আন্তরিক চেষ্টা থাকবে। সবাই যদি সহযোগিতা করেন আমার বিশ্বাস কাজটি ভালোভাবে শেষ করতে পারব।’ এদিকে গেল শোক দিবস উপলক্ষ্যে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন দীঘি। শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার অভিনীত ‘চিঠি’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

সম্পর্কিত খবর