শিরোনাম
down of head

১১ বছরের সংসার, মা হচ্ছেন মারিয়া নূর

১১ বছরের সংসার জীবনে নতুন অতিথি আসছে জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মারিয়া নূরের ঘরে। স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি পোস্ট করে অন্তর্জালে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

ছবিটির ক্যাপশনে মারিয়া জুড়েছেন ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালে্‌র ১৫ জুন।

সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন মারিয়া নূর। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে।

সম্পর্কিত খবর